চরফ্যাসনে শীতে জমজমাট জিলাপি কেনাবেচার ধুম
Printed Edition
চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা
শীত এলেই গ্রামের হাটবাজারে, অলিতে-গলিতে জিলাপির দোকানে ভিড় জমে। বিশেষ করে রাতে ব্যাপক লোকসমাগম ঘটে জিলাপির দোকানগুলোতে। আর তখনি জমজমাট হয় জিলাপির কেনাবেচা।
এমন চিত্র চরফ্যাসন উপজেলার বটতলার রোডের জিলাপির দোকানগুলোতে। এখানে সন্ধ্যা নামার আগেই শুরু হয় জিলাপির হাট। কেউ নিজে খান, কেউ বন্ধুদের সাথে শেয়ার করে, কেউবা আবার স্বজনদের জন্য বাড়ি নিয়ে যান, কেউ বা মেয়ের বাড়িতে মিষ্টির পরিবর্তে জিলাপি নিচ্ছে- এমনটাই বলছেন ক্রেতারা।
এ দিকে ক্রেতা ওমর ফারুক ও সালমা জানান, শীত মৌসুমে জিলাপি খেতে দারুণ স্বাদ। তাই পরিবারের সবার জন্য জিলাপি কিনতে এসেছেন।