এইউবি ও দারুসসালাম ইউনির্ভাসিটি সোমালিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Printed Edition
বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার আন্তর্জাতিক সহযোগিতা একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। এই লক্ষ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) এবং সোমালিয়ার সুখ্যাত দারুসসালাম ইউনিভার্সিটির (ডিএসইউ) মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষাব্যবস্থা নতুন উচ্চতায় পৌঁছানোর পথ প্রশস্ত হয়েছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য অসীম সুযোগের দ্বার উন্মোচন করবে। ১৭ এপ্রিল বিকেল ৩টায় এইউবির আয়েশা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পক্ষে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া এবং দারুসসালাম ইউনিভার্সিটির পক্ষে ভিসি প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. সাইদা আক্তার বেগম, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক, রেজিস্ট্রার এম এ মোতালিব চৌধুরী, প্রক্টর এম এ মতিনসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি।