নবনির্বাচিত ৪ এমপিকে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সংবর্ধনা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকার উদ্যোগে নবনির্বাচিত চার এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের সভাপতিত্বে গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো: কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি-ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, সহসভাপতি ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকার সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলী আহমেদ মাবরুর, ছাত্রশিবিরের আইন সম্পাদক শামিম উদ্দিন, আইটি সম্পাদক মোহাইমেনুল ইসলাম অন্তর, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির, ছাত্রশিবিরের সাবেক মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম প্রমুখ।
সভা শেষে রাজশাহী-১ আসন থেকে অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ড. মো: কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ড. মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মো: নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়।