নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, জেলা নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম প্রমুখ।