লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
Printed Edition
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ দেবেইবাহের অপসারণের দাবিতে শুক্রবার গত শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। আন্দোলনকারীদের কয়েকজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। রাজধানী ত্রিপোলির শহিদ চত্বরে উপস্থিত জনতার মুখে সরকার উৎখাত এবং নির্বাচনের দাবিতে স্লোগান শোনা যায়। এসব স্লোগানের মধ্যে ছিল, ‘জনগণ সরকারের পতন চায় এবং আমরা নির্বাচন চাই।’
চত্বরে স্লোগান দেয়া শেষে তারা রাজধানীর কেন্দ্রস্থলের দিকে সরকারি ভবনের দিকে মিছিল করে এগিয়ে যেতে থাকেন। এক বিক্ষোভকারী বলেন, দেবেইবাহ যাওয়ার (পদত্যাগ) আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে দেবেইবাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী এমাদ তারবুলসির ছবি সাঁটানো ছিল। সবার ছবিতেই লাল কালিতে ক্রস চিহ্ন এঁকে রেখেছিলেন তারা।