ইসরাইল থেকে বিনিয়োগ প্রত্যাহার করছে নরওয়ে

রয়টার্স
Printed Edition

দখল করে নেয়া পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের জ্বালানি সরবরাহ দেয়ার অবকাঠামোর মালিক এবং তা অপারেট করে বলে ইসরাইলের পাজ রিটেইল অ্যান্ড এনার্জিতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছে নরওয়ের সার্বভৌম সম্পদ বিষয়ক তহবিল। তহবিলের এথিকস ওয়াচডগ বলে পরিচিত কাউন্সিল অন এথিকস ব্যবসার মানদণ্ড বজায় রাখা নিয়ে কঠোরতা অবলম্বন করে গত আগস্টে।

তারপর রোববারের এই অর্থ প্রত্যাহার করে নেয়ার ঘটনা দ্বিতীয়। ফিলিস্তিনের দখল করে নেয়া ভূখণ্ডে ইসরাইল যেসব অপারেশন চালাচ্ছে তার প্রতিবাদে এভাবে অর্থ বা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে দেশটি। প্রথমে তারা গত ডিসেম্বরে বিনিয়োগ প্রত্যাহার করে নেয় ইসরাইলি টেলিযোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান বেজেক থেকে। ওই তহবিলের বিশ্বজুড়ে ৯ হাজার কোম্পানিতে শেয়ার আছে। তার মধ্যে তারা শতকরা ১.৫ ভাগের মালিক।