জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
Printed Edition
সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক:)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের ব্যবস্থাপনায় শনিবার নগরীর জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাবে ১২তম শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষার সঙ্কট ও উত্তরণের উপায় : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’। জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এবং গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্টের সৃষ্টিশীল এবং মানবিক কর্মকাণ্ডগুলো অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য যেসব সেবা নিশ্চিত করা প্রয়োজন প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ উর রহমান, সীতাকুণ্ড লতিফা সিদ্দীকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েত বাজার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক তাসকিয়া তুন নুর তানিয়া ও উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা-হাকিম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি।