রাজধানীর মোহাম্মদপুরে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

Printed Edition

রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডে নতুন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম ‘মিনিস্টার গ্যালারি’ । সম্প্রতি প্রধান অতিথি হিসেবে শোরুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও চন্দ্রিমা ফিটনেস ক্লাবের প্রেসিডেন্ট আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি শোরুমের ইনভেস্টর মো: মজিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, সহকারী মহাব্যবস্থাপক মো: মোরশেদুল ইসলাম এবং শোরুম বিভাগের ডিভিশনাল ম্যানেজারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির শোরুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের বিদ্যুৎসাশ্রয়ী ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা এসব পণ্য সুলভমূল্যে নগদ এবং সহজ কিস্তিতে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি। মিনিস্টার গ্যালারিতে গওঘওঝঞঊজ ও গণঙঘঊ ব্র্যান্ডের পণ্য ছাড়াও বিশ্বখ্যাত ব্র্যান্ড ঈযরমড় এবং ঝশুড়িৎঃয ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হাউজহোল্ড পণ্য পাওয়া যাচ্ছে ।

সর্বশেষ সব অফার ও পণ্যের তথ্য জানতে ভিজিট করুন িি.িসরহরংঃবৎনফ.পড়স। বিজ্ঞপ্তি।