সিলেট-৫ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন ফরম সংগ্রহ

Printed Edition

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি আবুল হাসান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার (২৪ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের কাছ থেকে মুফতি আবুল হাসানের পক্ষে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নেতাকর্মীরা এ ফরম সংগ্রহের দায়িত্ব পালন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা আব্দুস ছালাম, ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দীন তাপাদার, কানাইঘাট উপজেলা সভাপতি আমানুর রহমান চৌধুরী, সেক্রেটারি মাওলানা আমীমুল ইহসান শামীম, জকিগঞ্জ পৌরসভা সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।