দ্বিতীয় দফায় কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন
এগিয়ে ট্রাম্পপন্থী এসপ্রিয়েলা
Printed Edition
এএফপি
কলম্বিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার ফলাফলে ৪৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্পভক্ত ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দ্বিতীয় দফার চূড়ান্ত লড়াইয়ে তার মুখোমুখি হবেন দার্শনিক থেকে সিনেটর বনে যাওয়া বামপন্থী নেতা ইভান সেপেদা, যিনি ৪১ শতাংশ ভোট পেয়েছেন। আগামী ২১ জুন এই রান-অফ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৪৭ বছর বয়সী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা প্রথম দফায় প্রত্যাশার চেয়েও ভালো ফল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদর্শে অনুপ্রাণিত এই ডানপন্থী নেতা পেশায় একজন আইনজীবী, গায়ক ও পোশাক ব্যবসায়ী।