এনায়েতপুরে খেলাফত মজলিসের কমিটি গঠন

Printed Edition

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুরে খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে আলহাজ মাওলানা যাকারিয়া হুসাইন সিরাজী ও সাধারণ সম্পাদক পদে মাওলানা জাকারিয়া হোসাইন গেফারীকে নির্বাচিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দেন সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ।

এ সময় সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি আমজাদ হোসাইনসহ আরো উপস্থিত ছিলেন- জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ রফিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু আহমদ নাজমুন নুর, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা ইয়াহইয়া প্রমুখ।

সংগঠনকে গতিশীল করতে সবার সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়।