চলে গেলেন কর্নেল লতিফ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
গত কয়েকদিনে তিনজন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছে দেশ। দুই দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন সাবেক ফুটবল গোলরক্ষক ও হকি খেলোয়াড় রঞ্জিত দাস। এর আগে মারা যান সাবেক ফুটবল ও ভলিবল খেলোয়াড় মোস্তফা কামাল। সেই শোক কাটতে না কাটকেই গতকাল ইন্তেকাল করেছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনেনর সভাপতি লে. কর্নেল (অব:) আবদুল লতিফ। বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে বক্সিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেয়া হয়। ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিকেএসপির মহাপরিচালক ছিলেন। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার।