ধামরাইয়ে বিএনপির নির্বাচনী পথসভা
Printed Edition
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক ধামরাই গড়ার প্রত্যয়ে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যার পর সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বড়ইতলা এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিনের পক্ষে আয়োজিত পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শত শত নারী-পুরুষ সমর্থক উপস্থিত ছিলেন। পথসভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। বক্তারা বলেন, ধামরাইকে আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে ধানের শীষের পক্ষে গণরায় প্রয়োজন।