নিজাম হাজারীর সহযোগী ডালিম ঢাকায় গ্রেফতার
Printed Edition
ফেনী অফিস
ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী সদর উপজেলার কালিদহ ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) রাজধানীর পল্লবির একটি বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল গতকাল শনিবার ভোরে তার বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ডালিম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সাইফুল ইসলাম জানান, ডালিমকে গ্রেফতারের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। ফেনী মডেল থানা পুলিশের একটি দল তাকে নিয়ে রাজধানী থেকে ফেনীর পথে রয়েছেন।