নাটোর-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
Printed Edition
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। গত বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল হোসাইন ও আব্দুল খালেক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল হাকিম ইতোপূর্বে বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড়াইগ্রামের জনপ্রিয় এই নেতার মনোনয়ন ফরম উত্তোলনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।