জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

Printed Edition

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

বিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট রাজবাড়ী জেলা শাখা। গত রোববার বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী শহরের আজাদী ময়দানে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।

রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার শত শত নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করার সব কিছু এই সরকারকেই করতে হবে। সংসদে বিল করে পাস অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেয়া হবে। জুলাই সনদকে প্রতারণা করে তা বাতিল করা হলে এই জনতা আবার সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে। জনগণকে ধোঁকা দেবেন না। তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না বলেন বক্তারা।

এ সময় বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান প্রমুখ।