সিভাসুতে বাংলা নববর্ষ উদযাপন
Printed Edition
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মঙ্গলবার উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিভাসুর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনাসভা। এতে নববর্ষের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন। সভা সঞ্চালনা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। বিজ্ঞপ্তি।