রাজশাহীতে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাই বিক্রি করায় শাহী ফুডকে জরিমানা
Printed Edition
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে গতকাল মঙ্গবার রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই)’ প্যাকেটজাতকরণ ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআর’ই মানচিহ্ন ব্যবহার করায় নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে লাইসেন্স গ্রহণের আগে প্রতিষ্ঠানটির প্যাকেটজাতকৃত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলির (চিকন সেমাই) সব ধরনের বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসস্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।