আইআইইউসি ও তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইওআই স্বাক্ষর
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হয়েছে। শনিবার আইআইইউসির কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইওআই স্বাক্ষর হয়।
চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. হাক্কি চিফতি শনিবার সকালে আইআইইউসি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সাথে বৈঠক করেন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইওআই স্বাক্ষর করেন চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাক্কি চিফতি এবং আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্যে এটি প্রাথমিক পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক, আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যরা। বিজ্ঞপ্তি।