প্রযুক্তির অগ্রগতিতে স্বাস্থ্যসেবায় বড় সম্ভাবনার দ্বার খুলেছে : চুয়েট ভিসি

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় যে বিপ্লব ঘটেছে, তা আমাদের জন্যও একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন ও মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আমাদেরকে উদ্ভাবনী চিন্তা, দক্ষ মানবসম্পদ এবং টেকসই নীতি গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। গতকাল মঙ্গলবার যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগ কর্তৃক আয়োজিত ‘জবপবহঃ অফাধহপবং রহ যবধষঃযপধৎব ঃবপযহড়ষড়মরবং: ঋৎড়স ড়িঁহফ পধৎব ঃড় ফরধমহড়ংঃরপং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন ফিলিপ হেলথকেয়ারের স্ট্র্যাটেজিক কী অ্যাকাউন্ট ম্যানেজার মো: ফরহাদ হোসেন এবং বিএমই বিভাগের প্রভাষক আয়শা বিনতে হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। সেমিনার সঞ্চালনা করেন বিএমই বিভাগের প্রভাষক নুসরাত জাহান ঊষা। বিজ্ঞপ্তি।