ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

Printed Edition
artho-3
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠান গতকাল সকাল ৯টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয় এবং গ্রেইঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম তাহের এ সাইফ।

সভাপতির বক্তৃতায় বুয়েট ভিসি প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আমাদের নতুন নতুন উদ্ভাবনকে কিভাবে স্কেলেবল সমাধানের মাধ্যমে আরো উন্নত ও টেকসই করা যায় সেই দিকে নজর দিতে হবে। এ জন্য তিনি শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমভিত্তিক শিক্ষাকে জ্ঞানভিক্তিক শিক্ষায় রূপান্তরের তাগিদ দিয়েছেন। এ ছাড়াও তিনি বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দেশের সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকায়নে নবীন গ্র্যাজুয়েটদের ন্যায়র্ভিত্তিক কাজ করার আহ্বান জানান।

ওই সমাবর্তন অনুষ্ঠানে ১৭৩৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ইউআইইউর ভিসি অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়া। বিজ্ঞপ্তি।