রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ ষোলো লড়াই গতকাল শুরু হয়েছে। দ্বিতীয় দিনে আজ মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, আসরের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরের টেবিল টপার দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার সিটি। দুই দল এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে লড়াইটি হয়েছে একদম সমানে সমান। উভয় দলই ৫টি করে ম্যাচে জয় পেয়েছে এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। এই ১৫ ম্যাচে রিয়ালের ২৫ গোলের বিপরীতে একটি গোল বেশি সিটির। তবে নকআউট পর্বে কিছুটা এগিয়ে রয়েছে বার্নাব্যুর দলটি।

সামগ্রিক রেকর্ড সমানে সমান হলেও গত পাঁচটি আসরের মধ্যে চারবারই নকআউটে (সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনাল) মুখোমুখি হয়েছে দল দু’টি। এর মধ্যে ৩বার জিতেছে রিয়াল মাদ্রিদ আর একবার জয় পেয়েছে সিটি। সবশেষ ২০২২-২৩ মৌসুমে জয়ী হয়েছিল ইংলিশ ক্লাবটি।

২০২৩-২৪ মৌসুম কোয়ার্টার ফাইনালে প্রথম লেগ ৩-৩ ড্র হওয়ার পর, দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিতে পেনাল্টি শুটআউটে জয়ী হয় রিয়াল। ২০২৪-২৫ মৌসুমে নকআউটে সিটিজেনদের ৩-১ ও ২-৩ স্কোরলাইন হারিয়েছিল লস ব্লাঙ্কোসরা। ফলে ইউরোপীয় ফুটবলের অন্যতম রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা ফুটবল বিশ্ব।

এ দিন প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথেয়তা দেবে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন। চেলসির মোকাবেলা করবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চলমান আসরে চমক জাগানিয়া নরওয়েজিয়ান ক্লাব বুদো/গ্লিমিটের প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন।