১৫ মাসে কুরআনের হাফেজ হলেন শিশু আরেফীন
Printed Edition
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
মাত্র ১৫ মাসে ৩০ পারা কুরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন দশ বছর বয়সী শিশু শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফীন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে তার প্রতিষ্ঠান ছাওতুল কুরআন হাফিজিয়া মাদাসায় শিক্ষার্থীদের ছবক গ্রহণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আরো ৯ শিক্ষার্থী হেফজ ছবক গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের টাঙ্গাইল-১ আসনের এমপি প্রার্থী মুফতি রফিক আহমদ, সংগঠনের ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অত্র মাদরাসা পরিচালক হাফেজ কারি মোহাম্মদ রহুল আমীন, সিনিয়র সহসভাপতি আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সী, বিএনপি নেতা আব্দুল বারী, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও অভিভাবক মওলানা মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। বক্তারা আগামীর সুন্দর ও শান্তির দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।