র্যাংকিংয়ের শীর্ষে সাইম আইয়ুব
Printed Edition
ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে বড় অনুপ্রেরণা পেল পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি-২০ অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বুধবার পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে। এতে এক ধাপ এগিয়ে এক নম্বরে উঠে আসেন সাইম। ফলে শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তৃতীয় অবস্থানে আগের মতোই রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।