আইআইইউএম অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি আবদুল আজিজ, সম্পাদক তুহিন মিয়া
Printed Edition
২০২৬-২০২৮ মেয়াদে আইআইইউএম (ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া) অ্যালামনাই বাংলাদেশ চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল আজিজ, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. এম তুহিন মিয়া। প্রধান নির্বাচন কমিশনার মো: সোলায়মান মিয়া এবং নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী শাহাদাত কবির ও প্রফেসর ড. মো: আব্দুল জলিল ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. সেলিম আহমেদ, ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও ড. আফরোজা বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. একরাম উদ্দিন ও খালিদ হেলাল। কোষাধ্যক্ষ হিসেবে গোলাম মর্তুজা এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে খোরশেদ আলী মণ্ডল দায়িত্ব পালন করবেন।