শীতবস্ত্র বিতরণ

এইচ এ গ্রুপ অব কোম্পানি

Printed Edition
bangla-2
এইচ এ গ্রুপ অব কোম্পানি

খাগড়াছড়ির মানিকছড়িতে গতকাল শনিবার বিশিষ্ট শিল্পপতি এইচ এ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদের উদ্যোগে সহস্রাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গ্যাসফিল্ড এলাকায় মাদরাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অতিথি ছিলেন, থানার ওসি মাসুদ পারভেজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, ব্যবসায়ী জামাল উদ্দিন, শিক্ষক আবদুল মান্নান প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, এর আগে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এক হাজার ৬০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শিল্পপতি হাফিজ আহমেদ বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিগত সময়ের ন্যায় এবারও অনগ্রসর জনগোষ্ঠীর হাতে শীতবস্ত্র দিতে পেরে মহান আল্লাহর কাছে শোকরিয়া। মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।