এক সাথে তিন দল যাচ্ছে বিদেশে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঈদের ছুটিও কাটানোর সুযোগ নেই বাংলাদেশ দলের ফুটবলারদের। তাদের সামনে তিনটি আন্তর্জাতিক আসর। জাতীয় দল ভিয়েতনামে যাবে। এরপর সিঙ্গাপুরে। অনূর্ধ্ব-২০ পুরুষ ফুটবল দল যাবে মালদ্বীপে। আর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের গন্তব্য থাইল্যান্ড। আগামীকাল রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে জাতীয় দল। পরের দিন বিমানে উঠবে অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ দল। অনূর্ধ্ব-২০ পুরুষ দল হাজার দ্বীপের দেশে যাচ্ছে সাফে অংশ নিতে। আর অনূর্ধ্ব-২০ নারী দল থাইল্যান্ডে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনাল রাউন্ডে লড়ার জন্য। ১ এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল। ১ মার্চ থাইল্যান্ডের সাথে প্রথম ম্যাচ বাংলাদেশের। এরপর ৪ তারিখে চীন ও ৭ তারিখে ভিয়েতনামের সাথে ম্যাচ। অনূর্ধ্ব-২০ পুুরুষ দল সাফে ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত ও পাকিস্তানকে। ২৪ মার্চ পাকিস্তান ও ২৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ দলের।

অনূর্ধ্ব-২০ দলের নতুন ব্রিটিশ কোচ পিটার কক্স। অল্প ক’দিনের জন্য ফুটবলারদের একত্রে পেয়েছেন। তিনি। এই সময়ে বাংলাদেশ দলের নাজমুল হুদা ফয়সাল, রিফাত কাজীদের প্রশংসা তার মুখে। জানান, এরা ফিট। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি তারা ওকে। এমনটি একটি হিসেবে খেলার জন্য যা করা দরকার সেটাও তারা করছে। তাই আমি তাদের নিয়ে আশাবাদী।

ঝড় বৃষ্টিতে জাতীয় দলের অনুশীলন হয়নি

ঝড় আর বজ্রপাতের প্রভাব গতকাল পড়েছিল জাতীয় দলের অনুশীলনে। কিংস এরিনায় তাই কাল প্র্যাকটিস করতে পারেনি জাতীয় দল।