বান্দরবান সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী

Printed Edition

বান্দরবান প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের ঐতিহ্যবাহী সরকারি কলেজের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। এ সময় তার সাথে পুলিশ সুপার মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, কলেজের অধক্ষ্য মো: নুরুল আফসার, সাবেক অধ্যক্ষ আহমদ হোসেন চৌধুরী, সাবেক অধ্যক্ষ মকসুদুল আমিনসহ শিক্ষক অভিভাবক, শিক্ষার্থী ও উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। মিলন মেলায় পরিণত হয় উৎসব। উল্লেখ্য, ১৯৭৫ সালে বান্দরবান সরকারি কলেজ প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ হাজার শিক্ষার্থী রয়েছে।