অতিরিক্ত গরমে পেটের সমস্যায় যা করবেন
Printed Edition
তীব্র গরমে অনেকেই হঠাৎ পেট খারাপ, হজমে সমস্যা, ডায়রিয়া বা খাবারে অরুচির সমস্যায় ভোগেন। কেউ ভাবেন খাবার ঠিক ছিল না, কেউ আবার পানির দোষ দেন।
তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমে শরীরের স্বাভাবিক কার্যক্রমে কিছু পরিবর্তন আসে, যার প্রভাব পড়ে হজম প্রক্রিয়াতেও। এ অবস্থায় কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যাগুলো অনেকটাই এড়ানো সম্ভব। যেমন-
পর্যাপ্ত পানি পান : দিনে বারবার অল্প অল্প করে পানি পান করুন। এতে শরীর হাইড্রেটেড থাকবে এবং হজম প্রক্রিয়া ঠিক থাকবে।
তাজা ও পরিষ্কার খাবার : বাইরের খাবার, বিশেষ করে খোলা খাবার এড়িয়ে চলুন। যতটা সম্ভব ঘরের তাজা খাবার খাওয়ার চেষ্টা করুন।
অতিরিক্ত তেল-ঝাল বাদ : ভারী, ভাজাপোড়া বা মসলাযুক্ত খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে, তাই গরমে এগুলো কম খাওয়াই ভালো।
ফল ও সহজপাচ্য খাবার : তরমুজ, পেঁপে, দই, ভাত- এসব সহজপাচ্য খাবার গরমে পেটের জন্য আরামদায়ক।
পরিষ্কার-পরিচ্ছন্নতা : খাওয়ার আগে হাত ধোয়া, পরিষ্কার পানি ব্যবহার করা- এসব অভ্যাস সংক্রমণ থেকে রক্ষা করে। সেই সাথে দীর্ঘ সময় না খেয়ে থাকা এড়িয়ে চলুন। অল্প অল্প করে বারবার খাওয়া ভালো। ইন্টারনেট।