চুয়েটের ইউআরপি বিভাগে বিদায় ও বরণ অনুষ্ঠান

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৪ ব্যাচের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৫ জুন চুয়েটের একাডেমিক ভবন-৫-এর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইউআরপি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দেবাশীষ রায় রাজা এবং ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশীদ লোপা। এতে সঞ্চালনা করেন ইউআরপি বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী কৌশিক কাব্য এবং ইসরাত জাহান বুশরা। বিজ্ঞপ্তি।