ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণে; ইজিএম ২১ মে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সাথে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন গত ৯ এপ্রিল এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগত নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদের ৫০তম সভায় একীভূতকরণ সংক্রান্ত পরবর্তী সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

গত শনিবার কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদনের গ্রহণের লক্ষ্যে আগামী ৪ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ মে, ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা বা ইজিএম। একই সাথে ক্রেডিটরদের সম্মতির বিষয়টিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় থাকবে। তবে প্রস্তাবিত এই একীভূতকরণ কার্যকর হবে শেয়ারহোল্ডার ও ক্রেডিটরদের অনুমোদন, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি এবং হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে। বিজ্ঞপ্তি।