বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির অভিষেক

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া বিআরটিসি শপিং কমপ্লে­ক্স ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির ২০২৫-২৭ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে বিআরটিসি মার্কেট গোল চত্বরে এ অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মো: আসাদুল হক কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকে হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, বিআরটিসি বাস ডিপো বগুড়ার ম্যানেজার (অপারেশন) মো: শাহিনুল ইসলাম, সমিতির উপদেষ্টা রাজেদুর রহমান রাজু, জাকির হোসেন, আবু বক্কর সিদ্দিক ও মোসকিকুর রহমান পিন্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি রবিউল ইসলাম পারভেজ ও মোফাজ্জল হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান সাজু, অর্থ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম নয়ন, দফতর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম মুন্না, ধর্মীয় সম্পাদক আহসান হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম রব্বানী, কার্যনির্বাহী সদস্য সুমন সরকার, আব্দুল আলীম, তৌহিদুল ইসলাম নিমন ও মানিক আকন্দ।