বরগুনায় সহিংসতা বন্ধে ৫ রাজনৈতিক দলের অঙ্গীকার
Printed Edition
বরগুনা প্রতিনিধি
বরগুনা-১ আসনে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি রাজনৈতিক দলের নেতারা দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সহিংসতা বন্ধে অবস্থান নিয়েছেন। এ আসনের প্রধান রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা রয়েছেন।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা আয়োজিত আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপে এ চুক্তি উপস্থাপন ও সম্পাদন করা হয়। এ অঙ্গীকার সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে অনুষ্ঠিত হয়। পাঁচটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদকরা নিজ নিজ দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত চিঠি এতে উপস্থাপন করেন।
তারা বলেন, কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে তাৎক্ষণিক উদ্যোগ নেয়া হবে। অনলাইন ও অফলাইনে ঘৃণামূলক বক্তব্য প্রচার না করার প্রতিশ্রুতিও দেন তারা।