পর্দা উঠল চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের

Printed Edition
artho-2
পর্দা উঠল চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টের

শুরু হলো চার দিনব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’। ২৪ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৬ ডিসেম্বর। এ দিন আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশীদ; আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী আর্মি; গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, সইউপি (বার), আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি; সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি; পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল (অব:) মো: গোলাম মনজুর সিদ্দিকী; পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল (অব:) এ কে এম সাইফুল বাহার এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- রেগুলার ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড়সহ ৮৫০ জন গলফার অংশ নেন। আগামী বুধবার রাত ৮টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। বিজ্ঞপ্তি।