অল সমাধান ও মাইহেলথের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
Printed Edition
স্বাস্থ্যসেবা ও ডিজিটাল খাতে সমন্বিত উন্নয়ন এবং সেবা সম্প্রসারণের লক্ষ্যে অল সমাধান এবং মাইহেলথ (গুঐবধষঃয)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো উভয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম, মার্কেটিং কৌশল, দক্ষতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি শক্তিশালী সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একে অপরের সেবাগুলো যৌথভাবে প্রচার ও সম্প্রসারণ করবে। এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা যেকোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই কেয়ারগিভার, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডাক্তারের হোম ভিজিট এবং ভিডিও কনসালটেশন সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া, ফার্মেসি মালিকরা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে অনলাইনে ওষুধ বিক্রয় করতে পারবেন। গ্রাহকরা নিকটস্থ ফার্মেসি থেকে দ্রুত ও নির্ভরযোগ্য মেডিসিন হোম ডেলিভারি সুবিধার পাশাপাশি অ্যাপভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা এবং একটি সমন্বিত ফ্রি ব্লাড ব্যাংক নেটওয়ার্ক সার্ভিসের সুবিধাও উপভোগ করতে পারবেন, যা জরুরি স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য ও কার্যকর করে তুলবে। এর ফলে স্বাস্থ্যসেবা খাতে আরো উন্নত, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার পথ সুগম হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অল সমাধানের ফাউন্ডার মোছা: সুলতানা রাজিয়া, এবং মাইহেলথ এর সিইও তাশমীম আলম। অনুষ্ঠানটি মাইহেলথ-এর হেড অফিস নিকেতেন, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।