আইআইইউসির মেধা পুরস্কার পেয়েছে ৩৬ শিক্ষার্থী

Printed Edition

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেছেন, যারা চেষ্টা করে তারা সফল হয়। সমস্যা সবসময় ছিল থাকবে- তাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। শুক্রবার আন্তঃআইআইইউসির দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫ অটাম সেমিস্টারের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান ও শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহেদ। দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. শফীউদ্দীন মাদানী। আলোচনাপর্ব শেষে অতিথিরা পরীক্ষার ফলাফল ও মেধা অনুসারে নির্বাচিত ৩৬ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।