বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে হাজারো নারীর মিছিল

Printed Edition

বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানীর পে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে হাজার হাজার নারী রাজপথে নেমেছেন। গতকাল বুধবার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদরাসা মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ শেষে মিছিলটি বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, নারীদের ওপর কোনো ধরনের হেনস্তা বা নির্যাতন হলে কঠোর জবাব দেয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা ভোগ করবে বলে তিনি আশ্বাস দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (দণিাঞ্চল) ডা: মাহমুদা মিতু। তিনি বলেন, যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কিভাবে? আমরা কোনো ফ্যামিলি কার্ড চাই না; আমরা শান্তিতে বসবাস করতে চাই। তিনি আরো বলেন, হুমকি ও ধামকি দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। যেখানে ভয় দেখানো হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মঞ্জুয়ারা বেগম। এতে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য সাজেদা সামাদ, কেন্দ্রীয় শ্রমিক নেতা অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, তারেকুল ইসলাম তারেক এবং মাওলানা কাওছার আলী।