ভেনেজুয়েলার জাতীয় পরিষদ মঙ্গলবার জাতিসঙ্ঘের অধিকার প্রধান ভলকার তুর্ককে অবাঞ্চিত (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে।

ভলকার তুর্কের কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনিজুয়েলার মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে। এ কারণেই দেশটির জাতীয় পরিষদ এমন পদক্ষেপ নিয়েছে।

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার তুর্ক গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের গত এক বছরের নির্বিচারে আটক, যথাযথ বিচার প্রক্রিয়া লঙ্ঘন এবং গুমের নিন্দা করেছেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভেনিজুয়েলার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তুর্কের প্রতিবেদনকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেছে।

মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় পরিষদের স্পিকার জর্জ রদ্রিগেজ তুর্কের কার্যালয়ের সাথে সরকারের যে কোনো সম্পৃক্ততা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র : বাসস