সিলেটে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সিলেট ইউনাইটেড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে সিলেট নগরীর তালতলাস্থ একটি রেস্তোরাঁয় সংগঠনটি আত্মপ্রকাশ করে।
দৈনিক সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদের পরিচালনায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল।
অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল, দ্য নিউ নেশনের ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলাবাজারের ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাতবেলার প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক কাজিরবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক নয়া দিগন্তে সিলেট ব্যুরো ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, দৈনিক শুভ প্রতিদিনের আলোকচিত্রী মো: করিম মিয়া, দৈনিক সংগ্রামের আলোকচিত্রী ফয়সল আহমদ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক ও ফয়সাল আমীনকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন কাওছার আহমদ, মুনশী ইকবাল, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, কবির আহমদ, এম জে এইচ জামিল ও শাহেদ আহমদ।