আমেরিকা
রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর
জেলেনস্কি এক্সে বলেন, ‘আমরা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, উভয় দেশের জন্য উপকারী অন্যান্য বিষয় এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করব।’
ইউক্রেনের সুমি-বালাক্লিয়ায় রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের সুমি প্রদেশ ও বালাক্লিয়ায় রুশ হামলায় ছয়জন নিহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্লেজিয়ারিজম নিয়ে সমালোচনার মুখে পদত্যাগ করলেন কেমব্রিজের অধ্যাপক
প্লেজিয়ারিজম (মেধাস্বত্ব চুরি) নিয়ে অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আর্ডে। জেসন আর্ডে ২০২৩ সালে কেমব্রিজের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন।
ইউক্রেনীয় ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ আগস্ট) জানিয়েছে, রাতভর তাদের ভূখণ্ড ও সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ৬০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা ব্যবহারের অভিযোগ অস্বীকার রাশিয়ার
ইউক্রেন যুদ্ধে অংশ নিতে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগের সন্দেহভাজন নেটওয়ার্কের সাথে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে কলম্বিয়ায় অবস্থিত রাশিয়ার দূতাবাস।
স্পেনের সেউতায় অভিবাসীদের ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৭
মরক্কো থেকে গত সপ্তাহে কয়েক হাজার অনিয়মিত অভিবাসীর স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় প্রবেশের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে পৌঁছেছে।