মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি পার্কে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন।
স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী দুই তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
গুলির ঘটনায় হতাহতের বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতা করা হয়নি।
সূত্র : ইউএনবি