দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন। এদিন রাত ৯টায় ঢাকার একটি সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

হিরো আলম জানান, বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামে আজ (বুধবার) বাদ জোহর তার বাবার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন হবে।