অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করে তা ঘোষণা করবে।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ বিষয়ে কমিশনের নির্দেশনা মঙ্গলবার দুপুর ৩টায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকাস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।