সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে জুলাই-২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম।

বিভাগীয় কার্যালয় রাজশাহী আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো: নিজাম উদ্দিন। এ সময় রাজশাহী বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, করপোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি