কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবুল খায়ের খাজা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-প্রচার সম্পাদক মো: মফিদুল ইসলাম মোহনসহ জাতীয়তাবাদী বিভিন্ন ইউনিট-সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদের সভাপতি সাখাওয়াত হোসেন মানিক। সঞ্চালনায় ছিলেন সংসদের সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন।

অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।