ব্যাংক-বীমা
রফতানি উন্নয়ন তহবিল পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার জারি
একইসাথে রফতানি অর্থায়নে ছয় মাস মেয়াদি সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) ভিত্তিক নতুন সুদহার ব্যবস্থা চালু করা হয়েছে।
নতুন ইকোনমিক সেক্টর কোড সংযোজন করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক সরকারি আমানতের তথ্য আরো স্বচ্ছ ও শ্রেণিবদ্ধভাবে সংরক্ষণ এবং ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (টিএসএ) ব্যবস্থাপনা শক্তিশালী করতে নতুন ইকোনমিক সেক্টর কোড চালু করেছে। জুলাই থেকে এসব কোডে মাসিক তথ্য জমা দিতে হবে।
সিআইবি সার্ভিস চার্জ অব্যাহতির আবেদন জমার নতুন নির্দেশনা
নতুন নির্দেশনা অনুযায়ী, সার্ভিস চার্জ অব্যাহতির আবেদন প্রতি মাসের তথ্যের ভিত্তিতে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ব্যুরোতে পাঠাতে হবে।
ব্যাসেল-৩ তারল্য অনুপাত বাস্তবায়নে এনএসএফআর রিপোর্টিং কাঠামো সংশোধন
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) মঙ্গলবার (২১ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।