বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন।
তার রাজনৈতিক সচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইউরোলজিস্ট অধ্যাপক ডা: জাহিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার পরীক্ষার পর জানিয়েছেন, তার ইউরো সমস্যা রয়েছে এবং কিডনি ফুলে গেছে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন জটিল রোগে তিনি ভুগছেন।