বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা জোনের সদস্যদের (রুকন) দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও শামসুর রহমান।

মহানগরীর মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আলী ও মির্জা হেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য অধ্যাপক বনী ইয়ামিন, মাওলানা মিজানুর রহমান, আখতারুজ্জামান, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।