জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক পূর্বঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাগপা’র ২০টি সাংঠনিক জেলায় বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করে জাগপা নেতারা।
এ সময় জাগপা নেতারা বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।’
জাগপা’র বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: সফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো: নিজামদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মু: মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো: শামীম আক্তার পাইলট, পঞ্চগড়ে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আনসার আলী, দিনাজপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি মো: জাকিউল আলম সাকি, সিলেটে সাংঠনিক সম্পাদক মো: শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, কুমিল্লায় জেলা সমন্বয়ক মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মুহাম্মাদ লুৎফুর রহমান, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন এবং মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম।