গাজীপুরস্থ বৃহত্তর রয়েল জেলা (চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী) ব্যবসায়ী উন্নয়ন ফোরাম কমিটি সদস্যদের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো: নাজমুল করিম খান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

09

অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, ব্যবসায়ীদের ঐক্যের প্রয়োজন। ব্যবসায়ীরা এক থাকলে সমাজ ও ব্যবসা এগিয়ে যাবে। গাজীপুরে কোনো চাঁদাবাজি চলবে না। গাজীপুরে ব্যবসায়ীদের কাছে কেউ যদি চাঁদা দাবি করে তাহলে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদেরকে জানাবেন। সকলের সহযোগিতায় গাজীপুরকে চাঁদাবাজ মুক্ত করা হবে।

তিনি আরো বলেন, চাঁদা ও মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্সে কাজ করছে। যারা মাদক ও চাঁদাবাজের সাথে জড়িত তাদের তথ্য দিয়ে প্রসাশনকে সহযোগীতা করুন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব।

এ সময় উপ-পুলিশ কমিশনার মো: রবিউল হাসান এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।